• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

জামালপুরে ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে যুবক নিহত

ফজলে এলাহী মাকাম :

ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে স্ট্যাম্পের আঘাতে হাসান(১৮) নামের

এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে শহরের পাথালিয়া গুয়াবড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানায়, গুয়াবাড়ি এলাকায় সন্ধি ক্লাবের পেছনে একটি মাঠে ক্রিকেট খেলা চলছিল। এ সময় ওই এলাকার আনিস মিয়ার ছেলে ইলেকট্রিক মিস্ত্রী
হাসান ও মুক্তি মিয়ার ছেলে হৃদয়(১৮) খেলায় বাজি ধরেন। বাজিতে হৃদয় হেরে গেলে হাসানের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে হৃদয় খেলায় ব্যবহৃত
স্ট্যাম্প দিয়ে হাসানের মাথায় সজোরে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌমিত্র কুমার বণিত তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পর থেকে হৃদয় পলাতক রয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।