• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মেলান্দহে অগ্নিকান্ডে কৃষকের ৪টি গরু দগ্ধ, উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তার আশ্বাস

তানভীর আহমেদ হীরা :
জামালপুরের মেলান্দহে কৃষক মিজানের গোয়াল ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৪টি গরু দগ্ধ হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার দিবাগত রাতে মেলান্দহ উপজেলার নয়াপাড়ায় গ্রামে কৃষক মিজানুর রহমানের (৪৫) বাড়িতে রাত তিনটার দিকে দুর্বত্তর দেওয়া আগুনে ঘোয়াল ঘরে থাকা চারটি গরু অগ্নিদগ্ধ হয়। এসময় আগুনের শিখার ছড়িয়ে পড়লে আশের পাশের লোকজন টের পেয়ে দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
কৃষক মিজান জানান, পুর্ব পরিকল্পনা করে আমার সর্ব¤্র কেড়ে নিয়েছে । কারন রাতের অন্ধকারে আগুন দেয়ার আগে পানির মটরের লাইন বিচ্ছিন্ন করে দেয়। যাতে আগুন নিয়ন্ত্রনের কাজে পানি ব্যবহার না করতে পারি। আমার সব শেষ আর কোন সম্পদ নেই বার বার বলে হতাশার দীর্ঘ শ্বাস ছাড়ছে।
সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা অগ্নিদগ্ধ গরুগুলোর চিকিৎসা প্রদান করেন। খরব পেয়ে মেলান্দহ উপজেলার নির্বাহী কমকর্তা তামিম আল ইয়ামীন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকের সাথে কথা বলে তাকে আর্থিক সহায়তা প্রদানের আশ^াস দেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।