• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

সরিষাবাড়ীতে চড়া দামে পণ্য বিক্রি করায় দুইজনের জেল

সরিষাবাড়ি সংবাদদাতা প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে করোনাভাইরাসের প্রভাব দেখিয়ে চড়া দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় ভ্রাম্যমান আদালত দুইজনকে তিনদিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
শনিবার সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার ও বাউসি বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ এ দন্ডাদেশ প্রদান করেন।
কারাদন্ড প্রাপ্তরা হলেন – বাউসি বাজারের আব্দুস সালামের ছেলে কাঁচামাল ব্যবসায়ী সোহান মিয়া (১৮) ও নারায়ন চন্দ্র পালের ছেলে গৌর চান পাল (৫০)। অপরদিকে শিমলা বাজারের দানেশ আলীর ছেলে মুদি ব্যবসায়ী মো. বরকতুল্লাহকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ বলেন, ‘করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়ানোর জন্য জেল-জরিমানা করা হয়েছে।’ এ অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেয়া হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।