• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রধান শিক্ষকের নির্বাচনী মনোনয়ন ফরম বিক্রি!

 

জুয়েল রানা ॥

করোনা ভাইরাস নিয়ে যখন পুরো পৃথিবী আতস্কিত। দেশের সরকার যখন করোনা মোকাবেলায় সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে ঠিক তখই স্থানীয় প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রধান শিক্ষক নিজের একক ক্ষমতা  দেখিয়ে লোক জমায়েত করে ম্যানেজিং কমিটির মনোনয়ন ফরম বিক্রি করছে। আর এ ঘটনাটি ঘটেছে  জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয়ে।

মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ম্যানেজিং কমিটির নির্বাচনে অফিস কক্ষ থেকে মনোনয়ন ফরম বিতরন করেছেন প্রধান শিক্ষক ফজলুল হক । নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক জানান, আগামী ১১ এপ্রিল নির্বাচন কে সামনে রেখে আজ মনোনয়ন ফরম বিতনের শেষ দিন। তাই মনোনয়ন ফরম বিক্রয় করা হচ্ছে। সরকার সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে এ পরিস্থিতে কিভাবে আপনি নির্বাচনী লোক জমায়েত করে মনোনয়ন ফরম বিক্রি করছেন এমন প্রশ্নে তিনি বলেন, বিদ্যালয়ের অনেক ক্ষতি হবে তাই তিনি এ কাজ করেছেন। সদর উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার আফরোজা বেগম মুঠোফোনে জানান, বর্তমান প্রেক্ষাপটে সকল ধরনের নির্বাচন ও শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়েছে। প্রধান শিক্ষক কিভাবে এ কাজ করার সাহস দেখায় আমার জানা নেই।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন জানান, সরকার সকল ধরনের নির্বাচন স্থগিত করেছে । বর্তমান পরিস্থিতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান  এমন কোন কাজ করলে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।