• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বকশীগঞ্জে করোনা নিয়ে প্রশাসনের সতর্কতা, মাস্ক বিতরণ

 

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ(জামালপুর):

জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কবস্থায় রয়েছে প্রশাসন। প্রতিদিন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। সেই সাথে প্রতিটি বিদেশ ফেরত ব্যক্তির বাড়ি পরিদর্শন করা হচ্ছে।

কোথাও জনসমাগম দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের জন্য উপজেলা প্রশাসন রাত ৮ টার মধ্যে সকল প্রকার দোকান পাট রাখার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে ঔষুধ বিক্রেতা ও ফার্মেসী এর আওতামুক্ত রাখা হয়েছে।

২৪ মার্চ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

অপরদিকে একই দিন বকশীগঞ্জ উপজেলার কলেজ পড়–য়া ছাত্রদের উদ্যোগে রিকশা চালক, ভ্যান চালকদের মাঝে ১৫০ টি মাস্ক বিতরণ করা হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।