• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে রশিদা বিড়ির কারখানা বন্ধ না করে শ্রমিকদের দিয়ে কাজ করায় জরিমানা

তানভীর আহমেদ হীরা:

জামালপুরে রশিদা বিড়ির কারখানার নারী ও পুরুষ শ্রমিকরা প্রতিদিনের মত কাজ করছিল । খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সেখানে পৌছে কর্মরত শ্রমিকদের বাড়িতে পাঠিয়ে দেয় ।  করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ছুটি না দিয়ে শ্রমিকদের কাজ করানোর দায়ে  একজন কর্মচারীকে  পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার বিকেলে শহরের বজ্র্রাপুরে ওই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু।

জানাগেছে, বৃহস্পতিবার(২৬মার্চ) বিকালে জামালপুর শহরের বজ্রাপুরে রশিদা বিড়ির কারখানায় শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার  কুন্ডের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।  কারখানার অন্তত ৮০ জন নারী-পুরুষ শিশু শ্রমিককে বিড়ি তৈরির কাজ করতে দেখা যায়। এ ব্যাপারে কারখানাটির কর্মচারী মো. মনির হোসেনের বিরুদ্ধে ১৮৬০ সালের দন্ডবিধি ২৬৯ ধারায় বর্ণিত অবহেলিত কার্যদ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভ করার সম্ভাবনা থাকার অভিযোগ আনা হয়। ওই ব্যাক্তি দোষ স্বীকার করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।  করোনাভাইরাস  প্রতিরোধে  সরকারি আদেশ বাস্তবায়নের  কারখানার সকল শ্রমিকদের বাড়িতে থাকার নির্দেশ দেন পরে সবাই কারখানা ত্যাগ করেন।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।