• সোমবার, ০১ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কুড়িগ্রামের রাজীবপুরে করোনা প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহন করেছে পুলিশ প্রশাসন

রাজীবপুরে করোনা প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহন করেছে পুলিশ প্রশাসন

সহিজল ইসলাম,রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

রাজীবপুর উপজেলা প্রশাসন করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ সহ জনসমাগমন প্রতিরোধ করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

থানা পুলিশের সহোযোগিতায়, আনসার ব্যাটালিয়ান ও গ্রাম পুলিশও এক যোগে জনসাধারণকে করোনা প্রতিরোধে নানা সচেতনতা মূলক কার্যক্রম মেনে চলতে উদ্ধুদ্ধ করছে।

এছাড়াও জরুরী  প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান রাজীবপুর থানার ওসি তদন্ত নয়ন দাস।

আজ শুক্রবার বিকেলে  রাজীবপুর উপজেলা শহরে পুলিশের একটি দল সচেতনতা মূকল অভিযান  পরিচালনা করে। এসময় অপ্রয়োজনে যারা বাজারে ঘোরাঘুরি করছিল তাদের সতর্ক করে দেওয়া হয়।জনসমাগম এড়িয়ে চলতে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এলাকাবাসীকে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শহরের সুপারমার্কেট সংলগ্ন এলাকায় হাত ধোয়ার জন্য পানির টেপ স্থাপন করা হয়েছে।এছাড়াও রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদলের উদ্যোগে উপজেলার কাঁচাবাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

রাজীবপুর থানা’র অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মোর্শেদ তালুকদার উপজেলার সকল জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আতঙ্কিত হবেন না সরকারের নির্দেশনা গুলো মেনে চলুন।করোনা মোকাবেলায় প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।