• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রৌমারীতে শিশুকে যৌন নিপিড়ন

রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

রৌমারী উপজেলায় তিন বছর বসয়ী এক শিশুকে যৌন নিপিড়ন করার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ হোসেন আলী (১৮) নামের এক যুবককে আটক করেছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে সদর ইউনিয়নের বাওয়াইয়ের গ্রামে গত কাল শুক্রবার (২৭ মার্চ) বছর বয়সী ওই  শিশুটির  উপর যৌন নিপিড়নের ঘটনাটি ঘটে।বাড়ির প্রতিবেশী হওয়ায় লম্পট হোসেন আলী কৌশলে ওই শিশুটিকে কাছে ডেকে নেয় এসময় শিশুটির মা বাড়ির পাশে নদীতে গোসল করতে গেলে লম্পট হোসেন আলী বাড়ির পাশেই শিশুটিকে যৌন নিপিড়ন করে। শিশুটির চিৎকারে  প্রতিবেশীরা এগিয়ে আসলে হোসেন আলী পালিয়ে যায়।

পরে স্বজন স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে  রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।

রৌমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাক্তার শিশুটির সাথে যৌন নিপিড়নের সত্যতা নিশ্চিত করেছেন।

এই ঘটনার খবর পেয়ে রাতেই রৌমারী থানার পুলিশ হোসেন আলীকে আটক করেছে।হোসেন আলী একই গ্রামের মৃৃত কোরবান আলীর ছেলে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম বলেন,বিষয়টি জানার সাথে সাথে ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ হোসেন আলীকে আটক করা হয়েছে।এঘটনায় শিশুটির বাবা রৌমারী থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন।

তিনি আরও জানান প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়েছে ডাক্তাররা। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।