• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে নিন্ম আয়ের মানুষের মাঝে প্রশাসনের খাদ্য সহায়তা প্রদান

 

তানভীর আহমেদ হীরা

করোনা ভাইরাস প্রতিরোধে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকায় জামালপুরে নিন্ম আয়ের মানুষদের জন্য খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে জেলা প্রশাসক।

শনিবার  (২৮মার্চ) বিকালে শহরের বগাবাইদ বাজার এলাকায় রিক্সা চালক ও নিন্ম আয়ের মানুষদের জন্য দশ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও একটি করে সাবান  বাসায় বাসায়  গিয়ে বিতরণ করেন জেলা প্রশাসক  । এ সময় অন্যান্যদের মাঝে উপস্খিত ছিলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কবির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোকলেছুর রহমান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল,সিনিয়র সহ-সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে। এছাড়াও জামালপুরের ৭ উপজেলার হোটেল শ্রমিক, পরিবহণ শ্রমিকসহ নিন্ম আয়ের ৮ হাজার ৫০৪ টি পরিবারের   সদস্যদের মাঝে পর্যায়ক্রমে  খাদ্য সহায়তার আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এ বিষয়ে জেলা প্রশাসক এনামুল হক জানান,  আজ থেকে নিন্ম আয়ের মানুষদের জন্য সরকারের দেওয়া খাদ্য সহায়তা সকলের ঘরে ঘরে পৌছে দেওয়া হবে । সরকারের দেওয়া ত্রান পর্যাপ্ত পরিমানে  আমাদের কাছে মজুদ আছে । তাই প্রতিদিন ত্রান বিতরণ অব্যহৃত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।