• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বকশীগঞ্জে করোনাভাইরাস সচেতনতায় ব্র্যাকের মাইকিং

 

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বেসরকারি সংস্থা ব্র্যাক।

শনিবার ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের উদ্যোগে মাইকিংএর মাধ্যমে বকশীগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে এই প্রচারণা চালানো হয়।

লোক সংগীত শিল্পী কুদ্দুস বয়াতির পরিবেশিত সচেতনতামূলক বিভিন্ন গান ও সচেতনামূলক বিভিন্ন শব্দ ব্যবহার করে প্রতিদিনই এই প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ ঘরে অবস্থান করা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়া, মুখে মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোয়া সহ বিভিন্ন কায়দায় জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের এলাকা ব্যবস্থাপক (দাবি) আমজাদ হোসেন জানান, বকশীগঞ্জ ব্র্যাকের এলাকা কার্যালয়ে উদ্যোগে প্রতিদিনই করোনাভাইরাস সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রতিদিন ৫ টি অটোরিকশায় করে মাইক এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।