• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

সরিষাবাড়ীতে করোনা প্রতিরোধে মাস্ক, সাবান ও স্প্রে দিলেন পৌর মেয়র

 

 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

 

নাগরিকদের সুরক্ষার্থে ও করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরিষাবাড়ী পৌরসভা মেয়র রুকনুজ্জামান রোকন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রবিবার সকালে পৌর এলাকার পপুলার মোড়, বাউশি বাজার ও পঞ্চবীর বাজারে পথচারী ও ভ্যান চালকদের মধ্যে মাস্ক ও হাত ধোয়ার জন্য সাবান বিতরন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রুকনুজ্জামান রোকন।

 

পৌরসভা সুত্রে জানা যায়, প্রতিদিনই পৌর এলাকার ৯টি ওয়ার্ডের নাগরিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে করন, পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করন, মাস্ক বিতরনের ব্যবস্থা নিয়েছেন পৌর কর্তৃপক্ষ।

 

এ বিষয়ে মেয়র রুকনুজ্জামান রোকন বলেন, আমরা পৌর সভা থেকে করোনা রোধে নানা পদক্ষেপ হাতে নিয়েছি। প্রতিনিয়ত আমরা পৌর এলাকার বিভিন্ন স্থানে স্প্রে, পথচারীদের মাঝে মাস্ক বিতরন, হাত ধোয়ার জন্য সাবান ও বিভিন্ন স্থানে জনসাধারনের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছ। এছাড়া যারা বিদেশ থেকে এসেছে তাদের প্রতি সর্বক্ষনিক পর্যবেক্ষন করা হচ্ছ। এছাড়াও পৌর এলাকার বিভিন্ন স্থানে পান, সিগারেট ও অনুমোদনহীন দোকান বন্ধ রাখা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।