• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে এক যুবক নিহত

মো. মেজবাহ উদ্দিন শাকিল ॥
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে শফিউর আলম মুছা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় ১৮ জনকে আসামী করে মেলান্দহ থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার জেলার মেলান্দহ উপজেলার তেলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তেলীপাড়া গ্রামে জমি নিয়ে মহিদুল ইসলামের সাথে প্রতিবেশী আলাল উদ্দিনের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে আলাল উদ্দিন ও তার সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর উঠাতে যায়। এসময় মহিদুল ইসলাম, শফিউল আলম মুছা ও তাদের আত্মীয়-স্বজনরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আঘাতে শফিউল আলম মুছা গুরুতর আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের ভাবী রুমানা বাদী হয়ে ছামিউল ইসলাম ভেলু, তার পুত্র রমজান আলী, আলাল উদ্দিনসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান সাংবাদিকদের জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।