• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

জামালপুর ব্যাটালিয়ন (৩৫)বিজিবি’র বড়াইবাড়ী বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ২৮০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

প্রেস বিজ্ঞপ্তি :

 

বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি তাদের সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রাজিবপুর-রৌমারী এলাকার মাদক ব্যবসার সাথে সংশ্লিস্ট ব্যক্তিবর্গ। “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখেই অদ্য ৩১ মার্চ ২০২০ তারিখ দুপুর আনুমানিক ১২০০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন বড়াইবাড়ী বিওপি’র নায়েক মোঃ দুলাল মিয়া এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৮/১-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ২৮০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ রহম আলী (৩৪), পিতা-মৃত আব্দুল জলিল, গ্রাম-বারবান্দা, পোষ্ট-যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৮৫,০০০/- টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।