• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার   জামালপুরে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইসলামপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের সচেতনতা মূলক প্রচার বাজারে আগতদের শপথ

 

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ॥ মরণব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ টহল ও সচেতনতা বৃদ্ধির লক্ষে  প্রচারণা ও বাজার আগতদের শপথ করানো হয়েছে। জামালপুরের ইসলামপুর থানা পুলিশ উপজেলায় বুধবার বিকালে পচাবহলা বাজার,উলিয়া বাজার পাচবাড়িয়া,বলিয়াদহ এবং সিরাজাবাদ বাজার এলাকায় পুলিশি টহল ও শপথ করানো হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসা চরাঞ্চলের সাধারন মানুষ করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়া, অহেতুক রাস্তাঘাটে জমায়েত না হওয়া, সরকারি বিধিনিষেধ মেনে চলাসহ দোকানপাট বন্ধ রাখতে প্রতিজ্ঞা করানো হয়। ইসলামপুর সার্কেল এএসপি সুমন মিয়া তাদের মরনব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে জন সমাগম এড়িয়ে চলতে, ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করে প্রয়োজন ব্যতিত অহেতূক বাজারে এসে বসে না থাকার অনুরোধ জানিয়ে প্রতিজ্ঞা করান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।