• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

সদরের তেতুলিয়া ও নাকাটিতে করোনা প্রতিরোধে  জীবাণুনাশক স্প্রে

 

জুয়েল রানা ॥

জামালপুরে করোনা মোকাবেলায় পৌরসভার ১২নং ওয়ার্ড তেতুলিয়া গ্রামে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ১২নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মিল্টনের সহযোগিতায় তেতুলিয়া গ্রামে জীবানুনাশক স্প্রে করা হয় । এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছা সেবক লীগের ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো: খায়রুল কবির নয়ন, শহর স্বেচ্ছা সেবক লীগের সদস্য পারভেজ মোশারফ, তেতুলিয়া আ’লীগ ইউনিট কমিটির সভাপতি মো: আজিজুল হক, সাধারন সম্পাদক শ্রী গোপাল চন্দ্র রায় প্রমুখ। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা নিশ্চিকরণে এলাকাবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন । অপর দিকে জামালপুরে করোনা মোকাবেলায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জেলা স্বেচ্ছা সেবক লীগের সদস্য সাইদুর রহমানের নিজ উদ্যোগে  নাকাটি  গ্রামে জীবানুনাশক স্প্রে করা হয় । এসময় উপস্থিত ছিলেন সে¦চ্ছা সেবকলীগ নেতা আবুল কালাম আজাদ, নাকাটি ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সামাদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুবেল রানা,সেলিম হোসেন প্রমুখ। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা নিশ্চিকরণে এলাকাবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।