• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে খেটে খাওয়া মানুষের মাঝে মিঞ্চাবাড়ির মানবিক সহায়তা প্রদান

 

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়ছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ।

এ কারণে মানুষের মধ্যে অসহায়ত্ব বেড়েছে। এসব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন ও অন্যান্যরা।

রোববার সকালে নিলক্ষিয়ার ইউনিয়নের সাবেক জমিদার মরহুম আজিজুর রহমান নান্না মিয়ার নাতি ও ঐতিহ্যবাহী মিঞ্চাবাড়ির (কর্তা বাড়ি) সন্তান সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান ওয়াকারের ব্যক্তিগত উদ্যোগে ৩৫০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিলক্ষিয়া মিঞ্চাবাড়িতে প্রত্যেককে চাল, ডাল, তেল, আলু,সাবান ও লবন বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে মিঞ্চাবাড়ির পুত্রবধু সুরাইয়া রহমান, আশফাকুর রহমান মিঠুন, ইউপি সদস্য আবদুর রহমান, কেএম আর আহসান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।