• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

কুড়িগ্রামের রাজীবপুরে ঘরে বসে অর্ডার করলেই পাওয়া যাবে ঔষধ

রাজীবপুরে ঘরে বসে অর্ডার করলেই পাওয়া যাবে ঔষধ
সহিজল ইসলাম ,রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
করোনা ভাইরাস বা কোভিট-১৯ প্রতিরোধে সতর্কতার জন্য সবাইকে নিজের বাসা বাড়িতে অবস্থানের পরামর্শ এবং নির্দেশনা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।সতর্ক বার্তায় বলে হচ্ছে ,সেলফ বা হোম কোয়ারেন্টিনের মাধ্যমে প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব।
সতর্কতা মূলক এই প্রেক্ষাপটে রাজীবপুর উপজেলা শহরের ৩ ও ৪ নং ওয়ার্ডে বসবাসরত নাগরিকদের বাড়িতে জীবন রক্ষাকারী ঔষধ পৌছে দেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা শহরের হাইস্কুল গেটে অবস্থিত মমেনা মেডিকেল ষ্টোর।
মমেনা মেডিকেল ষ্টোরের স্বত্বাধিকারী  মোঃমেহেদী হাসান মিঠু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। ঘরে বসে ঔষধ অর্ডার করুন এবং দ্রুত ডেলিভারি বুঝে নিয়ে মূল পরিশোধ করুন।
স্ট্যাটাসে তার একটি মুঠোফোন নম্বর দেওয়া আছে।সেখানে ফোন করে প্রয়োজনীয় ঔষধ অর্ডার করলেই  বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও তার ফেসবুক ম্যাসেঞ্জারে  প্রেসক্রিপশনের ছবি এবং কোন ঔষধ কি পরিমান লাগবে লিখে দিলেও ঠিকানা অনুয়ায়ী বাড়িতেই পৌঁছে দেওয়া হবে অর্ডারকৃত ঔষধ।মিঠুর ব্যাক্তিগত ০১৯৮৪-৫১১৩৬৪ এই নম্বটিতে ফোন করে চাহিদামত ঔষধের অর্ডার দেওয়া যাবে।
এ বিষয়ে কথা হয় রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হেসেনের সাথে তিনি বলেন, নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ তবে প্রসক্রিপশন অনুযায়ী এবং গুনগত মানসম্পন্ন কোম্পানির ঔষধ সরবারহ করতে হবে।
কাচারীপাড়া গ্রামের মনোয়ারুল ইসলাম শারীরিক সমস্যার কারনে নিয়মিত ঔষধ সেবন করতে হয়।সাম্প্রতিক সময়ে নানা বিধিনিষেধের কারনে বাজারে যেতে সমস্যা হয়।তার কাছে এই বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন খুব ভাল উদ্যোগ এই সময় ঘরে বসে ঔষধ পাওয়া গেলে মানুষের ভোগান্তি কমবে।
ব্যাতিক্রম এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে মমেনা মেডিকেল ষ্টোরের স্বত্বাধিকারী মোঃমেহেদী সাহান মিঠু বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছি।যেহেতু এই সময় বাহিরে বের হওয়া নিরাপদ নয় তাই কেউ যদি বাড়িতে থেকে মুঠোফোনে ঔষধ অর্ডার করে তাহলে ক্রেতার ঠিকানা অনুয়ায়ী পৌঁছে দেওয়া হবে।চাহিদা বাড়লে শহরের অন্যান্ন এলাকায়ও এই সেবা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।