• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত:-জেলা লকডাউন

কাওছার আহমেদ:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বুধবার সকালে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ। বুধবার সন্ধ্যায় সংগ্রহিত নমুনার রিপোর্ট পজেটিভ আসে বলে নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন

জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে আজ সকালে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় ওই ব্যক্তির সংগ্রহিত নমুনার রিপোর্টে পজেটিভ আসে। পরে তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসোলেশনের ব্যবস্থা নেয়া হয়েছে

এর আগে, গত রোববার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে ঢাকা ফেরত এক যুবকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে

এদিকে, রাতে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে লকডাউন কার্যকর হবে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।