• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

চাল চোরদের ক্রসফায়ার চেয়ে ভাইরাল বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান!

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারের একটি ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার রাত ৮ টা ৪ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে সরকারি চাল চুরি করা নিয়ে একটি স্ট্যাটাস দেন ভাইস চেয়রম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার।

তিনি লিখেন “আমি নিজে একজন জনপ্রতিনিধি হয়েও বলতে বাধ্য হলাম যদি কোন জনপ্রতিনিধি গরীবের ত্রাণের চাল নিয়ে দুর্নীতি করে তাহলে তাকে ক্রসফায়ার করা হউক”। এর পরই ভাইরাল হয়ে যায় উপজেলা ভাইস চেয়ারম্যানের এই স্ট্যাটাস  । তার ওই পোষ্ট কয়েক শ ফলোয়ার তা নিজের ওয়ালে শেয়ার করেন। অনেকেই আবার তার ওই পোষ্টের সাথে একাত্মতা প্রকাশ করেন।

ওই রাতেই বকশীগঞ্জ পৌর শহরের একটি দোকান থেকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। চাল চুরির মূল হোতা গ্রেপ্তার না হওয়ায় চাল উদ্ধারের কিছুক্ষণ পর তিনি তার ফেসবুকে চাল চোরদের ক্রসফায়ার চেয়ে স্ট্যটাস দেন।

এই স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই নানা আলোচনা-সমালোচনা করেন। অনেকেই বলেন একজন ভাইস চেয়ারম্যান দায়িত্বশীল পদে থেকে রাষ্ট্রের কোন ব্যক্তির ক্রসফায়ার চাইতে পারেন না। তবে বেশির ভাগ মানুষ তার ওই স্ট্যাটাস নিয়ে ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।