• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে বাংলাদেশ মানবিক সোসাইটির বিস্কুট বিতরণ

মেহেদী হাসান:

করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে সরকার নাগরিকদেরকে নিজ নিজ বাড়িতে স্বেচ্ছাবন্দী হয়ে দিন কাটাতে নির্দেশনা দেওয়ায় ঘরবন্দি হতে বাধ্য হয়েছে মানুষ।চায়ের ষ্টলের আড্ডাটা বন্ধ।

তাই এমন সময়ে ঘরে বসে চায়ের স্বাদের পাশাপাশি বিস্কুট টা মন্দ নয়। ঘরে বসে বিস্কুট উপহার পাওয়ার বিষয়টি ভেবেই হয়তো জামালপুরে ‌বাংলাদেশ মানবিক সোসাইটি এবং হক গ্রুপের
চেয়ারম্যান আদম তমিজী হক এর পক্ষ থেকে শুকনো খাবার হিসেবে বিস্কুট বিতরণ করা হয়েছে।

আজ রবিবার ৫০ টি পরিবারের মাঝে বাংলাদেশ মানবিক সোসাইটির চেয়ারম্যান আদম তমিজি হক এর পক্ষ জেলা তাঁতী লীগের আহবায়ক এস এম বদরুদ্দোজা পিএফ’র নেতৃত্বে এ বিস্কুট বিতরণ করা হয়।

এসময় জেলা তাঁতীলীগের আহবায়ক এস এম বদরুদ্দোজা পিএফ বলেন, আদম তমিজি হক যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা ভাইরাসের কারণে এ দেশের মানুষ যখন কোথাও যেতে পারছে না।তখন সাধারণ মানুষের মাঝে শুকনো খাবার সত্যিই ব্যতিক্রমী একটি উদ্যোগ। বিশেষ করে ছোট বাচ্চারা এই বিস্কিট পেয়ে সত্যিই আনন্দিত। আমিও অনেক খুশি ছোট ছোট ছেলেমেয়েদের মুখে একটু হলেও হাসি দেখতে পেয়েছি।

সেই সাথে শুকনো খাবারের পাশাপাশি আদম তমিজি হক এর বাংলাদেশ মানবিক সোসাইটির এর পক্ষ থেকে খুব শিগ্রই কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।