• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে সদরের সাংসদের পক্ষে ত্রাণ বিতরণ করলেন সাইফুল ইসলাম

 

সজীব খান , জামালপুর ॥

জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের তুলশীপুরে সাংসদ মোজাফ্ফর হোসেন সিআইপির পক্ষে ত্রাণ বিতরণ করলেন তারই ব্যক্তিগত সহকারি সাইফুল ইসলাম রাহাত। ১২ এপ্রিল রবিরার সকালে তুলশীপুর বাজারে ও বাড়ী বাড়ী গিয়ে প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

 

সাইফুল ইসলাম রাহাত বলেন- আমাদের প্রাণের নেতা জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন মহোদয়কে জরুরী কাজে ঢাকায় অবস্থান করতে হচ্ছে। করোনা ভাইরাসের কারণে আপনাদের কথা চিন্তা করে আমাকে দায়িত্ব দিয়ে গেছেন আপনাদের খোজ-খবর রাখার। ঢাকায় যাবার পুর্বে সাংসদ মহোদয় আমাকে বলে গেছেন- আপনারা যারা করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরেছেন, অসহায় হয়ে পরেছেন তাদের যেন খাদ্যের অভাব না হয় সে দিকে লক্ষ্য রাখতে। তারই ধারাবাহিকতায় একে একে প্রত্যেকটি ইউনিয়নেই অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি। আপনারা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ও সদরের সাংসদ মোজাফফর হোসেন মহোদয়ের জন্য দোয়া করবেন তারা যেন এভাবেই আপনাদের পাশে থাকতে পারেন।

 

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল ৪ কেজি, ডাল ১/২ কেজি, আলু ১কেজি, বেগুন  ১ কেজি ও সাবান ১টা। ত্রাণ বিতরণকালে রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ বিএসসি, আইন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান বিএসসি, তুলশীপুর বাজার কমিটির সভাপতি আলহাজ মনিরুজ্জামান, বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক রকিবুল ইসলাম জনি, রশিদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাকিলসহ আরো অনেকেই অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।