• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে প্রশাসনের অভিযান

 

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে করোনায় দুই জন আক্রান্ত হলেও হুঁশ ফেরেনি মানুষের। সরকারি নির্দেশনা অমান্য করে এখনো অনেক মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই আবার প্রয়োজনের তাগিদেও ঘুরাঘুরি করছেন।

গত ৭ এপ্রিল জেলা প্রশাসন থেকে জামালপুর জেলাকে লকডাউন ঘোষনা করলেও সরকারি সেই নির্দেশনা উপেক্ষা করে বকশীগঞ্জ পৌর শহর,নঈম মিয়ার বাজার, সারমারা বাজার, রামরামপুর মোড় সহ বিভিন্ন বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে । এতে করে শহর ও হাট-বাজার গুলোতে মানুষের ভীড় জমতে থাকে।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে রোববার দুপুরে অভিযানে নামেন উপজেলা প্রশাসন । অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার ।

অভিযানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সহ অযথা মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরি করার দায়ে ১১ টি মামলায় ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি নাগরিককে সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ঘর হতে বাইরে না বের হওয়া সহ সরকারি নিয়ম মেনে চলার নির্দেশ প্রদান করেন ইউএনও।

অভিযানের সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুর ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।