• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮ টায় শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে বাবুল মিয়া (৪২) নামে ওই ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। বাবুল মিয়া বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের আকরামুজ্জামানের ছেলে।
তিনি ১২ এপ্রিল তার কর্মস্থল চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে ফেরেন। তিনি সেখানে বিভাগীয় কৃষি কার্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
জানা গেছে, ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে অসুস্থ্য অবস্থায় তিনি তার বাড়িতে ফিরে আসেন বাবুল মিয়া । ১৫ এপ্রিল বুধবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতেই মারা যান তিনি। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল রাত ১১ টার দিকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন।
এদিকে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মৃত্যুর ঘটনায় ওই রাতেই বাবুল মিয়ার বাড়ি লকডাউন করেন ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকার ।
উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী জানান, তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোরে করোনার উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়। বকশীগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত দুই জন করোনা শনাক্ত হয়েছে।

জিএম সাফিনুর ইসলাম মেজর


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।