• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর মেলান্দহ উপজেলার কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে শ্রমিকনেতা  আইয়ুব আলী ত্রান বিতরন

 

 

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর :

জামালপুর মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ায় করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন ঘোষেরপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী।

শনিবার ১৮ এপ্রিল দুপুরে ইউনিয়নের কাহেতপাড়া ও পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

জানা যায় শ্রমিক নেতা মোঃ আইয়ুব আলীর নিজস্ব অর্থায়নে দুই শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে ছিল  ৫ কেজি ময়দা এবং ১ টি করে সাবান।

বিতরণের সময় শ্রমিকনেতা মোঃ আইয়ুব আলী বলেন, করোনা নিয়ে আতস্কিত না হয়ে সবাই সচেতন হোন। বাড়ির বাইরে না গিয়ে সবাই নিজ নিজ ঘরেই থাকবেন। অযাথা কেউ বাহিরে  ঘুরাফেরা করবেন না। আমি আপনাদের পাশে আছি সবসময় । আমার সাধ্যমত চেষ্ঠা করবো যতদিন করোনাভাইরাস শেষ না হবে আপনাদের মাঝে আমার খাদ্য সহায়তা চলমান থাকবে।

তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে আমি আবার আমার এলাকার গরীব, অসহায়, খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।