• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

রাজীবপুরে কাল বৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

 

 

সহিজল ইসলাম,রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

 

শনিবার ভোর রাতে রাজীবপুর উপজেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ে সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের করাতিপাড়া গ্রামের তিনটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।

 

ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়া আজাদ আলী,মোজাম্মেল হক ও শ্রী মাধবী রবিদাসের সাথে কথা বলে জানা গেছে, ভোর রাতে হঠাৎ করে ঝড়ো বাতাসে তাদের বসত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

লকডাউনের কারণে দৈনন্দিন কাজকর্ম বন্ধ থাকায় কিভাবে এই ঘর মেরামত করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে দিন মজুর এই পরিবার গুলো।

 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা আলম বলেন, ঝড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিবার গুলো খুবই গরিব। তাদের পূর্ণবাসনে দ্রুত সরকারি সহায়তা দেওয়া উচিত।

 

এবিষয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃমেহেদী হাসান বলেন বিষয়টি খোঁজ নিয়ে সরকারি ভাবে সাধ্যমত সাহায্য করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।