• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বকশীগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্রিফিং

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার দুপুর ১ টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ব্রিফিং করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।

তিনি ব্রিফিং এ জানান, বকশীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ১০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি ৯৯ জনের নমুনা নেগেটিভ এসেছে।

যে দুইজন আক্রান্ত হয়েছে তারা বতমানে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তবে তারা সুস্থ হওয়ার পথে রয়েছেন।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিটি ইউনিয়নের নারায়ণগঞ্জ ফেরতদের তালিকা করা হচ্ছে। এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে।

তিনি বকশীগঞ্জ বাসীকে ঘরে থেকে করোনা যুদ্ধে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রেস ব্রিফিং এর সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ , সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক আফজাল শরীফ, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী ও সাংবাদিক ফিরোজ আল মুজাহিদ উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক আশরাফুল হায়দার, এইচএম মুছা আলী, রাশেদুুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।