• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বকশীগঞ্জে স্বপ্ন প্রকল্পের কর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ইএসডিও’র স্বপ্ন প্রকল্পের শ্রমিক ও মাঠ কর্মীদের মাঝে সোমবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইউনাইটেড গ্রুপের অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইএসডিও’র সার্বিক সহযোগিতায় ৭ টি ইউনিয়নের ২৫২ জন শ্রমিক ও ৭ জন কর্মীর মাঝে এসব ত্রাণ সামগী বিতরণ করা হয়।

প্রতিজনকে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ২ কেজি আলু,২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি লবন, ১ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ টি সাবান দেওয়া হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকার,বকশীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, স্বপ্ন প্রকল্পের কর্মসূচি সমন্বয়কারী হাসান জামান টুটুল, জেলা ব্যবস্থাপক মাহমুদ হোসেন, প্রকল্প কর্মকর্তা শহীদুল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।