• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি’র রৌমারী বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ৩৭৭ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি তাদের সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রাজিবপুর-রৌমারী এলাকার মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখেই অদ্য ২২ এপ্রিল ২০২০ তারিখ সকাল আনুমানিক ১০০০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন রৌমারী বিওপি’র হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৫/১-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছোট মাদারটিলা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৩৭৭ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-১,১৪,১০০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ অনিক মিয়া (২১), পিতা-মোঃ আব্দুল মান্নান, গ্রাম-বেলটিয়া কোজগড়, পোস্ট-কাচাসড়া, উপজেলা-জামালপুর, জেলা-জামালপুর। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।