• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে চাল চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতা বহিস্কার

 

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির ঘটনায় গ্রেপ্তার হওয়া বাট্টাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিলার আবদুল মুন্নাফকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের স্বাক্ষরে তাকে বহিস্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মানিক সাহা বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০ এপ্রিল রাতে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে একটি পরিত্যক্ত ঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৭১০ কেজি চাল জব্দ করে র‌্যাব-১৪ এর সদস্যরা।

এ ঘটনায় র‌্যাব বকশীগঞ্জ থানায় চালের ডিলার আবদুল মুন্নাফ ও চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদকে আসামি করে মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে আবদুল মুন্নাফকে পুলিশ গ্রেপ্তার করলে রাতেই তাকে দল থেকে বহিস্কার করা হয়।

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।