• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে করোনায় আক্রান্ত হওয়া দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের থাবায় আক্রান্ত হয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগম ও বাবুর্চী মো. আমিনুল ইসলাম।

তাদের শরীরে করোনার কোন উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজেটিভ আসে। ফলে তাদের চিকিৎসার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। কয়েকদিনের চিকিৎসা শেষে তারা এখন পুরোপুরি সুস্থ হয়েছেন।

দুই দফা পরীক্ষার পর বুধবার তাদের রিপোর্ট নেগেটিভ আসায় করোনা মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজিম শাহরিয়ার জানান, বুধবার বিকালে সম্পূর্ণ সুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে ফিরেছেন করোনায় আক্রান্ত হওয়া সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগম ও বাবুর্চী আমিনুল ইসলাম।

তবে আর কেউ যেন করোনায় আক্রান্ত না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অভিযান পরিচালনা করা , মানুষকে বুঝিয়ে ঘরে ফেরানো , কাউকে কাউকে অথদর্ন্ড দেওয়া সহ নানা কার্যক্রম চালানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী জানান, যারা আক্রান্ত হয়েছিলেন তারা বর্তমানে সুস্থ হয়ে ফিরেছেন। আগামিকাল (বৃহস্পতিবার) থেকে তারা হাসপাতালে আগের মত ডিউটি করবেন। তিনি নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে সকলকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, এই যুদ্ধে জয়ী হওয়ার একমাত্র উপায় ঘরে থাকা ও সচেতন থাকা। তাই তিনি সকল নাগরিককে ঘরে থেকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।