• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ ফেরতদের নমুনা সংগ্রহ শুরু

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা,নারায়ণগঞ্জ, গাজীপুর ফেরতদের নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়।

এছাড়াও বাট্টাজোড় ইউনিয়নে একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বমোট ১২ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজিম শাহরিয়ার  জানান, করোনার সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে প্রত্যেক ইউনিয়নে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যারা নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর , মানিকগঞ্জ ও নরসিংদী জেলা থেকে ফিরেছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হবে। একই সঙ্গে যাদের করোনা উপসর্গ রয়েছে তারাও নমুনা দিতে পারবে।

ইতোমধ্যে প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নমুনা সংগ্রহের বিষয়টি অবগত করা হয়েছে। এর আগে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী , পরিদকর্শকদের মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে।

ধানুয়া কামালপুর ইউনিয়নে বুধবার শুরু হলেও পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নেই নমুনা সংগ্রহ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।