• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দেওয়ানগঞ্জে বন্ধুর আঘাতে কলেজ শিক্ষার্থী মৃত্যু

 

 

 

সহিজল ইসলাম সজল রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পুর্ব সোনাকুড়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে মেহেদী হাসান সোহাগ (১৯) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী বন্ধুদের মারপিটে গতকাল ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউতে সকাল ১১টার সময় মারা যায়।

 

সোহাগের চাচাতো ভাই সাজু মিয়া সাংবাদিকদের জানান কিছুদিন আগে আমার ভাই সোহাগের সাথে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি হয় তার বন্ধু  মাসুমের সঙ্গে, তারই জেরে ১৯(এপ্রিল) সকাল ১১ঘটিকায় ক্রিকেট খেলার কথা বলে ফাকি দিয়ে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প দিয়ে সোহাগকে বেধড়ক মারপিট করে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। তার পর সোহাগকে উদ্ধার করে রাজিবপুর স্বাস্থ্য কমপ্রেসে নিয়ে আসা হয়, উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডা. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে, সোহাগের অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে ঢাকায় মেডিকেল হাসপাতালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে থাকা অবস্থায় গতকাল ২৪(এপ্রিল) সকাল ১১ ঘটিকা সময় মারা য়ায়।

 

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে সোহাগের বাবা আতোয়ার রহমান মামলা দায়ের করেন, উক্ত মামলার আসামী ১. মাসুম (১৮) পিতা আজিজুর রহমান তোতা, ২.পলাশ (১৬) পিতা লাল মিয়া, ৩. নাঈম (১৭)পিতা সৈয়দ জামান ও সামিউল হক(২২)পিতা হাবিবুর রহমান হবি সর্ব সাং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের উত্তর নিমাইমারী গ্রাম।

 

এবিষয়ে দেওয়ানগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এমএম মায়নুল হক বলেন,  মামলা রেকর্ড করা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সহিজল ইসলাম সজল,

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।