• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

ইসলামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় এড.আঃ সালাম চেয়ারম্যান নির্বাচিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥

দ্বিতীয় ধাপে
জামালপুরের ইসলামপুৃর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা
প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এড.আঃ সালাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্ডি প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম
সম্পাদক,সম্প্রতি জাতীয় পার্টিতে যোগদানকৃত নেতা
নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল
তার মনোনয়ন প্রত্যাহার করায় একক প্রার্থী হিসাবে এড.
আঃ সালাম নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী
জানান-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং
কর্মকর্তা স্বাক্ষরিত পত্রে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না
থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান ঘোষনা করে
পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ যে, ২১ এপ্রিল উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ
ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩
জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ইতিমধ্য চেয়ারম্যান পদে
মশিউর রহমান বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র
প্রত্যাহার করেছেন।
২১মে নির্বাচনকে সামনে রেখে মহিলা ভাইস চেয়ারম্যান পদে
দুইজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন নির্বাচনের মাঠে
লড়ছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।