• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাতের আঁধারে শেরপুর ছাত্রদল সভাপতি শওকতের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
করোনায ভাইরাসের সংক্রমণে স্তব্ধ সমগ্র পৃথিবী। একই অবস্থা বাংলাদেশেও বিরাজ করছে। এরই মধ্যে লক ডাউন হয়েছে দেশের বিভিন্ন জেলা।  তন্মধ্যে রয়েছে শেরপুর জেলাও। দোকান পাঠ, যানবাহন, কলকারখানা সহ বন্ধ সবকিছু। ফলে কর্মহীন হয়ে কষ্টে দিনাতিপাত করছে অনেকেই। তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও অনেক ব্যক্তিবর্গ। এরই ধারাবাহিকতায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন তার প্রতিবেশী কর্মহীনদের পাশে রাতের আঁধারে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছেন।  ২৭ এপ্রিল দিবাগত রাতে ছাত্রদলের কর্মীদের নিয়ে নিজ উদ্যোগে প্রতিবেশীর ঘরে ঘরে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেন। যার মধ্যে ছিল ৪ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ছোলা ও আধা কেজি চিনি।
ছাত্রদল সভাপতি শওকত হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, এই দুঃসময়ে পবিত্র রমজান মাসে মানবিক কারণে আমি আমার কর্মহীন প্রতিবেশীদের পাশে সাধ্যমত দাঁড়াতে চেষ্টা করেছি মাত্র। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকেও আমরা মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি। পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই আমরা তা বিতরণ করবো ইনশাআল্লাহ। আমরা ছাত্রদল সব সময় মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করি এবং করবো। কৃষকের ধান কাটা, জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, করোনা প্রতিরোধে মাস্ক, সবান বিতরণ, বিএনপির খাদ্য বিতরণে সহযোগিতা, খাদ্য বিতরণসহ সমাজ ও  দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।” তরুণ এই ছাত্রনেতা সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে কেন্দ্র ঘোষিত রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড সহ জনকল্যাণে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।