• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে এফবিসিসিআই এর পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরন করলেন রেজাউল করিম রেজনু সিআইপি

সাইমুম সাব্বির শোভন:

জামালপুরে এফবিসিসিআই এর পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমের প্রেরিত সুরক্ষা সামগ্রী বুধবার বিকালে জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম রেজনু তার নিজ বাসায় স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। এসময় জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহফুজুর রহমান সোহান সুরক্ষা সামগ্রীগুলো গ্রহন করেন।
সুরক্ষা সামগ্রীতে ২৫টি উন্নতমানের পিপিই ও ৫০টি মাস্ক দেওয়া হয়।
জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই এর সহ সভাপতি রেজাউল করিম রেজনু জানান- এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমের পক্ষ থেকে এই সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। নভেল করোনা ভাইরাসের কারনে দেশের এই ক্রান্তি কালে চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পিপিই ও মাস্ক দেওয়া হয়েছে। পরবর্তীতে সহায়তার পরিমান আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।