• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জের বগারচরে দুই হাজার অসহায়  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

 

বকশীগঞ্জ সংবাদদাতা ॥ বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে অসহায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুর মোহাম্মদের নিজস্ব অর্থায়নে ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকালে সারমারা বাজারে বগারচর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি লবন, ২ কেজি আলু ও  ১ টি সাবান।

 

জানা যায়,পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুর মোহাম্মদ। তার নিজস্ব অর্থায়নে ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য,বকশীগঞ্জে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের জন্য ৬০ লাখ টাকা বরাাদ্ধ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ।

 

খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান,বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,সাবেক সভাপতি এসএম ওমর আল ফারুক, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, গোলাম কিবরিয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী শামীম,সহ-সভাপতি সাইদুর রহমান লাল, সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব,উপজেলা তাতী লীগের আহবায়ক রাকিব বিল্লাহ রাকিব,বকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।