• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

ইসলামপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামের কলেজ ছাত্র গোলাম আজম হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী একই গ্রামের ইনতাজের ছেলে মো. রফিক (৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে জেলার বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। সে নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে গোলাম আজম হত্যা মামলার এজাহারভূক্ত আসামী গ্রেফতারকৃত রফিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, মাদারীপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র গোলাম আজমকে গত ২৫ এপ্রিল দুপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহত আজমের বাবা বাদি হয়ে ২৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ইসলামপুর সার্কেলের এএসপি মো,সুমন মিয়া বলেন, জড়িতদের আইনের আওতায় আসতেই হবে। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।