• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

ইসলামপুরে করোনায় আক্রান্ত উধাও গার্মেন্টস কর্মী-অবশেষে আইসোলেশনে

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুর উপজেলার করোনায় আক্রান্ত উধাও নারী গার্মেন্টকর্মী অবশেষে খুজে পেয়ে আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ।
ওই নারী গার্মেন্টকর্মী উধাও হওয়ায় উপজেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ ও প্যানেল মেয়র অংকন কর্মকারের সহায়তায় অবশেষে শুক্রবার তাকে ঢাকার কর্মীটুলা স্বাস্থ্য কমপ্লেক্সের আ্ইসোলেশনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার শনাক্ত হওয়া ইসলামপুর উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,মেয়র,প্যানেল মেয়র ওই গার্মেন্টকর্মীর বাড়িতে গিয়ে তাকে এবং তার স্বামী ও পরিবারের অন্যান্য নিকটাত্মীয়দের কাউকে খুঁজে না পাওয়ায় এলাকায় আতংকের সৃষ্টি হয়।
ইসলামপুরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের জানান, ঢাকাফেরত গার্মেন্টকর্মী জানতে পেরে গত মঙ্গলবার ওই নারীর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ৯টার পর তার করোনা পজেটিভ আসায় রাতেই তার বাড়িতে যাই। কিন্তু তাকে পাওয়া যায়নি। তার মা, স্বামী ও অন্যান্য নিকটাত্মীয় কাইকে না পাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধির সহযোগীতায় তাদের বের করে কর্মীটুলা স্বাস্থ্য কমপ্লেক্সের আ্ইসোলেশনে রাখা হয়েছে।
লিয়াকত হোসাইন লায়ন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।