• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

তথ্যপ্রতিমন্ত্রীর ডা: মুরাদ হাসান এর ‘হ্যালো ডাক্তারে’ মিলবে চিকিৎসা সেবা

জেএম নিউজ ২৪ ডট কম ডেক্স :

 

করানোদিনে সবকিছু স্থবির। বিশেষ করে চিকিৎসকরা অনেকেই ব্যক্তিগত চেম্বার করতে পারছেন না। লকডাউনের কারণে রোগীরা হাসপাতালে যাওয়া আসা করতেও বিরম্বনায় পড়ছেন। তাই এইসময়ে টেলিফোনে স্বাস্থ্যসেবা দিতে যাত্রা করেছে টেলিমেডিসিন সেন্টার ‘আমার ডাক্তার’।

বৃহস্পতিবার টেলিমেডিসিন সেন্টারটি উদ্বোধন করেন ডা. মুরাদ হাসান।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘পৃথিবীজুড়ে চলমান করোনাভাইরাস মহামারির ভয়াবহ এই সময়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমরা চিকিৎসক। তাই আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, এই দুর্যোগে মানুষ ঘরে বসেও যেন স্বাস্থ্যসেবা পান।’

তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে দেশের খ্যাতনামা ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দেবেন ‘আমার ডাক্তার’ সেন্টারে। পরে চাহিদা অনুযায়ী সেবার পরিধি বাড়ানো হবে। এই সেন্টার থেকে সেবা পেতে ফোন করতে হবে ০৯৬১১৫৫৫২২২ নম্বরে। সেন্টারের ফেসবুক পেজেও যোগাযোগ করা যাবে।’

টেলিমেডিসিন সেন্টারের এই উদ্যোগে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে আছেন তার স্ত্রী ডা. জাহানারা আহসান। সহ-উদ্যোক্তা ডা. মো. আশরাফুজ্জামান সজীব, সহ-সমন্বয়ক ডা. ফাইম চৌধুরী সনি, ডা. খন্দকার মুস্তাক আদনান ও ডা. মমতাজুল হাসান শিমুল।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পরিবার আপনাদের সেবায় টেলিমেডিসিন প্রক্রিয়ার মাধ্যমে সঠিক চিকিৎসা বিষয়ক পরামর্শ দেওয়ার ব্রত গ্রহণ করেছেন। আপনারা সম্পূর্ণ বিনা খরচে প্রতিদিন প্রতিটি মুহূর্তে এই চিকিৎসাসেবা যেন পান,সে লক্ষ্যেই এই চিকিৎসকেরা কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ।’

সূত্র: ঢাকা টাইমস্


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।