• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

থেমে নেই বালু খেকো শাহার আলী বালু উত্তোলন,দেখার কেউ নেই?

 
মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জপ্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সবুজপাড়া খেয়াঘাটে চরআমখাওয়া ইউপি সদস্য শাহারআলী কর্তৃক কয়েক মাস ধরে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে স্যালো মেশিন (ইঞ্জিন) এর ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। প্রশাসন কয়েকবার ভেঙ্গে দিলেও বসে নেই তারা। কয়েকবার বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশের পরেও কোন অজ্ঞাত কারনে টনক নড়েনি কর্তৃপক্ষের ।নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান কয়েকটি মহলকে ম্যানেজ করে তোলা হচ্ছে বালু। থেমে নেই বিভিন্ন মহলে এমন ভাবে বালু উত্তোলন করছে, যেন এটা বৈধতা পেয়েছে। বালু উত্তোলনের তীব্রতায় পাল্টে দিলো প্রাকৃতিক নদীর বৈচিত্র্যের রূপসহ ইরি (বোরো) ক্ষেতের ফসলি জমি। সানন্দবাড়ী বাজার হতে জিঞ্জিরাম নদীর কোল ঘেষে, শাখা পথটি দিয়ে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র সরুপথ ছিলো এটি। প্রতিদিন ঝগড়া বাধছে জমির মালিক,পথচারীর সাথে। এখন নতুন করে অন্যত্র পাইপ সেট হচ্ছে বালু তুলতে। প্রশ্ন হচ্ছে : কে কে রয়েছে শাহারের পকেটে। তাদের তথ্য ও নামসহ একটি প্রতিবেদন করার প্রতিশ্রুতি রইলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।