• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দুই টিভি ক্যামেরাম্যানের উপর হামলার ঘটনায় বকশীগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামরা পার্সন ও সময় টিভির ক্যামেরা পার্সনের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

 

আজ রোববার দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাবে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক আফজাল শরীফ, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক ফিরোজ আল মুজাহিদ, নুরুল হক নূর , ফয়জুর রহমান, সরকার আকতার হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় অবিলম্বে এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
তারা সকল সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় জামালপুর পৌর সভার ৮ নং ওয়ার্ডে ত্রাণের তালিকা তৈরি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ।
সংঘর্ষের ছবি তুলতে গেলে ইনডিপেনডেন্ট টিভির ক্যামেরা পার্সন ও সময় পার্সনের উপর হামলা করে ক্যামেরা ভাংচুর একটি পক্ষ। এতে মারাত্মক আহত সময় টিভির ক্যামেরা পার্সন আবুল কালাম আজাদ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।