• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

ইসলামপুরে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার রাতে পৌর শহরের বেপারী পাড়া গ্রামে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল এই ত্রাণ সামগ্রী তুলে দেন।
উপজেলা প্রশাসন আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪শত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল কেজি আলু ৫শগ্রাম ডাল, আধাকেজি পেয়াজ,আধা লিটার তেল ও আধা কেজি লবন দেওয়া হয়েছে।
এসময় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ,প্যানেল মেয়র অংকন কর্মকার,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল বলেন,এই দূর্যোগ মুহুর্তে আমরা কর্মহীন ও অসহায় পরিবারদের ঘরে ঘরে খাবার পৌছে দেওয়ার চেস্টা করছি। যাতে কেউ ক্ষুদার যন্ত্রনায় না থাকে। এই মহামারীতে সকলের সহযোগীতায় কামনা করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।