• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে প্রধানমন্ত্রীর নিদের্শনায় কর্মহীন শ্রমীকেরা পাচ্ছে জেলা পরিষদের খাদ্য সহায়তা

 

ফজলে এলাহী মাকাম :
করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার শ্রমজীবী পরিবারের মাঝে জামালপুর জেলা পরিষদের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান সহায়তার উপহার হিসেবে ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালউদ্দীনের আহমেদ এর মাধ্যমে প্রাপ্ত থোক বরাদ্দ থেকে থেকে ১ হাজার ৩শ ৬৩ টি পরিবারের মাঝে জেলা পরিষদ এর কার্যালয় থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান নর্িাহী কর্কতা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ও জেলা পরিষদ সদস্য নাঈম রহমান,নজরুল ইসলাম,মজনু মন্ডল সহ আরো অনেকে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনের কারণে জামালপুরে নিম্নআয়ের বিভিন্ন পেশার শ্রমিক,পাদুকা ব্যবসায়ী,ওয়েলডিং করমচারী,হাকার,হিজড়া,লোড আন-লোড শ্রমীক ও তাদের পরিবারে খাদ্য সংঙ্কট দূর করার জন্যই জেলা পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে এবং এই খাদ্য সহায়তা অব্যহত থাকবে। জামালপুর জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পেশার শ্রমিক রয়েছে পর্যায়ক্রমে তাদেরকেও খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সরূপ জেলা পরিষদের ২০ টি ওয়ার্ডে মানুষের মাঝে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১০ লক্ষ টাকা ও ১০ হাজার লিফলেট এবং ১০ হাজার মাক্স বিতরন করা হয়েছে। সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি। ত্রান হিসেবে প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ১ কেজি ডাল ও আধা লিটার করে তেল সামাজিক দুরত্ব বজায় রেখে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।