• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে হামলার শিকার হয়েও চরম আতঙ্কে একটি পরিবার, মামলা না করতে হুমকি!


জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ
(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে প্রভাবশালীদের হামলার শিকার হয়েও চরম আতঙ্কে দিনানিপাত করছে একটি নিরীহ পরিবার। ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা না করতে উল্টো হুমকি দিচ্ছেন ওই প্রভাবশালীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া পাখিমারা গ্রামের আবুল হাশেমের ছেলে ছালামিন মিয়ার ৫৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে প্রভাবশালী খোকন মিয়া , রফিকুল ইসলামের জামালপুর আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে।
গত ২৯ এপ্রিল বিকাল টায় খোকন মিয়া , রফিকুল ইসলামের নেতৃত্বে একদল দাঙ্গাবাজ লোক ছালামিন মিয়ার আদালতে বিচারাধীন জমিতে জোরপূর্বক ঘর নিমাণের চেষ্টা করলে ছালামিন মিয়া এতে বাধা প্রদান করেন
সময় প্রভাবশালীরা ছালামিন মিয়াকে বেধড়ক পেটাতে থাকেন। দেশীয় অস্ত্র নিয়ে হামলার ফলে আফরোজা বেগম (৩২), সাফি বেগম (২৫), আনেছা বেগম (৬০) , আঃ মতিন শিক্কু মিয়া (৪২) সখিনা বেগম (৩০) মারাত্মক আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দিকে হামলার পর উল্টো ছালামিন মিয়া তার পরিবারকে থানায় মামলা না করতে হুমকি দিচ্ছেন প্রভাবশালী খোকন মিয়া থানায় মামলা করলে এর চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি প্রদান করেন। প্রভাবশালীদের ভয়ে চরম আতঙ্কে রয়েছে পরিবারটি

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।