• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

কুড়িগামের রৌমারীতে বসতবাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ নিহিত ১ আটক২ 

সহিজল ইসলাম সজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 বসতবাড়ির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর বড়াইকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই গ্রামের নবিবর ওরফে নইবরের ছেলে মুকুল (৪০) কে ঘটনার দিন আটক করে থানাপুলিশ। ঘটনার সঙ্গে জরিত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আবুল হোসেনের স্ত্রী ছাবিয়া (৪৫) নামের এক মহিলাকে আটক করে রৌমারী থানা পুলিশ।
এলাকাবাসি জানায়, চর বড়াইকান্দি গ্রামের টুনুশেখের ছেলে রফিকুল ইসলাম ও একই গ্রামের নবিবর ওরফে নইবরের সাথে বসতবাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। ঘটনার দিন উভয় পক্ষে বসতবাড়ির সীমানা নিয়ে বাকবিতন্ডতার এক পর্যায় সংঘর্ষের সৃষ্টি হলে মুকুল গং এর লাঠির আঘাতে রফিকুল গুরুত্বর আহত হয়।
পরে গ্রামবাসিরা আহত ব্যক্তিকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। আহত ব্যক্তিকে কুড়িগ্রাম নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।
এ প্রসঙ্গে রৌমারী থানার ওসি হাসান ইনাম বলেন, ‘ঘটনাস্থলে থানাপুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার দিন মামলার পর আটক মুকুল নামের ব্যক্তিকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জরিত থাকার অভিযোগে ছাবিয়া নামের এক মহিলাকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।