• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ইসলামপুর বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রশাসনের সাথে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুর ইসলামপুর ঈদকে সামনে রেখে করোনা ভাইরাস সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দোকান কিংবা প্রতিষ্ঠান পরিচালনা করতে ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে দোকানপাট খোলা রাখায় পৌরসভা কর্তৃক বাজারের দুপার্শে প্রবেশ পথে জীবানুনাশক স্প্রে ব্যবস্থা করা হবে। যাতে ক্রেতারা জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে পারেন। প্রতিটি দোকানের সামনে হ্যান্ড ওয়াস ও জীবানুনাশক স্প্রে বাধ্যতামূলক থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। তাই কোনো ভাবেই বেখেয়াল হলে চলবে না। আজকের পর যদি কেউ সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারেন, সেক্ষেত্রে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন,বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী,সম্পাদক বাবলূ মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।
লিয়াকত হোসাইন লায়ন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।