• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে কৃষকের ধান কেটে দিলো আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে প্রান্তিক কৃষকের ধান কেটে দিয়েছে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলীরপাড়া গ্রামের ঐহিত্যবাহী গাজী পরিবারের পৃষ্ঠপোষকতায় পক্ষকাল ব্যাপি প্রান্তিক কৃষকদের ধান কেটে দেওয়ার কর্মসূচি হাতে নেয় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ কর্তৃপক্ষ।
এই কর্মসূচির অংশ হিসেবে ১৭ মে রোববার সকালে আলীরপাড়া কৃষক মন্ডল মিয়া ও খুদু মিয়ার ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে দেয়া হয়।
এ সময় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, গাজী দুলাল মিয়া , প্রভাষক জুলফিকার মামুন , প্রভাষক দেলুয়ার হোসেন, প্রভাষক পাবেল মিয়া, প্রভাষক আল আমিন, প্রভাষক ফরিদ উদ্দিন,প্রভাষক হারুনুর রশিদ মাসুম সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্যরা ধান কাটা কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
ধান কাটা কর্মসূচির সমন্বয়কারী ও আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান জানান, এই কলেজের উদ্যোগে ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে। যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে বিনামূল্যে ধান কেটে নিতে পারবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।