• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

ইসলামপুরে সামাজিক দুরত্ব না থাকায় সব মার্কেট বন্ধ ঘোষনা ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥

 

জামালপুরের ইসলামপুরে স্বাস্থ্যবিধি না মানায় এবং সামাজিক দূরত্ব বজায় না থাকায় শপিংমল, হকার মার্কেটসহ সব ধরনের মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান প্রশাসনিক ক্ষমতা বলে মার্কেটগুলো বন্ধ ঘোষণা করেন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।
জানা গেছে, গত ১০ মে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার শপিং মার্কেটগুলো খোলা হয়। কিন্তু এসব মার্কেটে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না। মুনাফালোভী ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মার্কেটগুলো খোলা রাখেন এবং বেচাকেনা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে উপজেলা প্রশাসন সকল পোষাক বিক্রির দোকান, হকার মার্কেটসহ সব ধরনের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এ সময় বাজারের আলফি গার্মেন্টসকে স্বাস্থ্যবিধি না মানায় ৫হাজার টাকা জরিমান করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় জনস্বাস্থ্যের কথা চিন্তা করে মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।