• শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জামালপুরে প্রতিদিন শতাধিক রোজাদারদের বিনামূল্যে ইফতার বিতরন করছে সিদ্দিকী এন্টারপ্রাইজ

 

ফজলে এলাহী মাকাম :
জামালপুরে রমজান মাস ব্যাপী প্রতিদিন শতাধিক হতদরিদ্র,অসহায় রোজাদারদের তৃপ্তিমত ইফতার বিতরন করছে শহরের সিদ্দিকী এন্টারপ্রাইজ। অসহায় মানুষদের বিনামূল্যে এসব ইফতার সামগ্রীর পাশাপাশি করোনা পরিস্থিতিতেও চলছে চাল,ডাল,আলু,পিয়াজ,তেল বিতরন কার্যক্রম। সারাদিন রোজা রেখে এসব অসহায় দরিদ্র মানুষগুলোকে ইফতার বিতরন করে আসছে সেই ২০১৫ সাল থেকে। এবারও সিদ্দিকী এন্টারপ্রাইজ সকাল বাজার অফিস থেকে প্রতিদিন শতাধিক রোজাদারদের ইফতার বিতরন করে আসছে। এ বিষয়ে সিদ্দিকী এন্টারপ্রাইজ সকাল বাজারের ব্যবস্থ্াপনা পরিচালক সিদ্দিকী আদনান জানান, পারিবারিক ভাবেই আমরা মানুষের মানবতার কাজে নিয়োজিত। আমার বড় ভাই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এর নির্দেশে আমরা সেই ২০১৫ সাল থেকে রমজানে প্রতিদিন শতাধিক রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকি। সেই সাথে করোনা মোকাবিলায় এ পর্যন্ত ৩ হাজার পরিবারকে চাল ,ডাল,তেল,আলু,পিয়াজ,সহ ঈদ সামগ্রী বিতরন করে আসছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সবসময়ই অব্যহত থাকবে বলেও জানান তিনি। এছাড়া অসহায় এসব মানুষের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।