• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)ড়াইবাড়ী বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ১০০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

প্রেস বিজ্ঞপ্তি

 

 

“মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখে লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি, অধিনায়ক, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়ন কর্তৃক নিয়মিত মাদক পাচার প্রতিরোধ ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ মে ২০২০ তারিখ রাত আনুমানিক ০১০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধীনস্থ বড়াইবাড়ী বিওপি’র হাবিলদার মোঃ ইউনুস আলী এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল নিজস্ব সোর্সের মাধ্যমে জানতে পারে যে, সীমান্ত পিলার ১০৬৮/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলিয়ারচর এলাকায় কয়েকজন লোক ইয়াবা সেবন/ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথে টহলদল বর্নিত এলাকায় গমন করে। টহলদলের আগমন টের পেয়ে ইয়াবা সেবনকারী/ব্যবসায়ীরা অতিদ্রুত উক্ত স্থান হতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল ০১ জন আসামীকে ১০০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ১৫০/- টাকাসহ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৩১,১৫০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ ওহিদুজ্জামান শান্ত (৪৮), পিতা-মৃত আজিজুর রহমান, গ্রাম- সরকারপাড়া, পোস্ট-গাইবান্ধা, উপজেলা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।